জাতীয় পুরস্কার জিতলেও দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ ছয় মাস ধরে কোনো সিনেমার প্রস্তাব পাননি। তিনি ‘মহানতি’ সিনেমায় সাবিত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু পুরস্কার পাওয়ার পর নির্মাতাদের ফোনে ফোনে ব্যস্ত থাকার বদলে, তিনি কাজের অভাবে দুশ্চিন্তায় পড়েছেন।
কীর্তির ধারণা, তার অভিনয়ের নতুন দিকের কারণে নির্মাতারা তাকে নতুন চরিত্রে ভাবতে সময় নিচ্ছেন।



