সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সংঘাতে ইসরাইলের অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইসরাইল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ তৈরি করতে এই প্রস্তাব দিয়েছিল।
তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইসরাইলের সহায়তা নিতে আগ্রহী নন। তিনি মনে করেন, ইসরাইলের সঙ্গে জোট গড়লে সৌদি আরবের জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ফলে ইয়েমেনে ইসরাইলের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ হয়ে গেছে।








