সৌদি আরবের তায়েফে হুথি বিদ্রোহীদের উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত করার সময় ইয়েমেনের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরা তায়েফ লক্ষ্য করে ড্রোনটি পাঠিয়েছিল।
চলতি মাসে সৌদি আরবে হুথিদের হামলা জোরদার হওয়ার পর এটিই প্রথম প্রাণহানির ঘটনা। সংঘাত দীর্ঘায়িত হওয়ায় সৌদি আরব বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে।





