সার্বিয়ার আগাম সংসদ নির্বাচনে দেশটির দীর্ঘদিনের প্রভাবশালী নেতা আলেকসান্দার ভুসিচ তার জোটের পরাজয় স্বীকার করেছেন। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিরোধী জোট 'স্টুডেন্ট লিস্ট' ২৫০ আসনের পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলে তিনি জানিয়েছেন। প্রাথমিক হিসাবে, এই জোট ১৩৫ থেকে ১৪০টি আসন পেতে পারে, যেখানে ভুসিচের জোট ১০৫টি আসন পেতে পারে।
ভুসিচের পরাজয় স্বীকারের পর বিরোধী জোটের সদর দপ্তরে উল্লাস ছড়িয়ে পড়ে। ২০১২ সাল থেকে ক্ষমতায় থাকা সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) সামনে বড় চ্যালেঞ্জ ছিল দেশজুড়ে দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে গড়ে ওঠা এই ছাত্র জোট। এই জয়কে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সমর্থকরা।










