সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের রাজধানী তেহরানে আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সমন্বয় নিয়ে বৈঠকে বসছেন। সোমবার (২৬ অক্টোবর) মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির তিন সদস্যদেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনও বৈঠকে অংশ নেবেন।
এ সময় তারা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির তিন সদস্যদেশের প্রতিনিধিদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের এটিই প্রথম উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফর করেন।










