জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন নির্মিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’ চলতি অক্টোবরে আইস্ক্রিনে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার ট্রেলার আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে। লাক্স সুপারস্টার ২০২৫-এর মঞ্চ থেকে অভিনয়ের নতুন যাত্রা শুরু করা বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলামকে এই ছবিতে দেখা যাবে। তাদের সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী।
চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মে ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। নির্মাতা শিহাব শাহীন মনে করেন, গল্পের ভিন্নতা এবং চার জোড়া কলাকুশলীর রসায়ন দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে।







