ফৌজদারি মামলায় তল্লাশি ও জব্দের ক্ষেত্রে আইন নির্ধারিত পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। ফৌজদারি কার্যবিধির ১০৩(১) ধারা অনুযায়ী, তল্লাশির সময় সংশ্লিষ্ট এলাকার অন্তত দুজন সম্মানিত বাসিন্দার উপস্থিতি নিশ্চিত করতে হবে।
এ বিধান যথাযথভাবে অনুসরণ না করে তল্লাশি ও জব্দ পরিচালনা করা হলে তা বেআইনি হিসেবে বিবেচিত হবে এবং ফৌজদারি বিচারে এ ধরনের কার্যক্রমের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। মোছা. রত্না খাতুন বনাম রাষ্ট্র মামলায় দেওয়া এক রায়ে হাইকোর্ট বিভাগের এ বক্তব্য উঠে এসেছে।











