কাজের সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল টাঙ্গাইলের গোপালপুরের নজরুল ইসলাম, পবিত্র চন্দ্র ও আমিনুর ইসলামকে। সেখানে ড্রোন হামলায় তাঁরা নিহত হয়েছেন।
প্রতারক চক্রের ফাঁদে পড়ে প্রায় ৩০ জন তরুণ-যুবকের মধ্যে ২০ জন যুদ্ধক্ষেত্রে মারা গেছেন। নিহতদের মধ্যে এই তিনজনও রয়েছেন। তাঁদের পরিবার ঋণ করে বা জমি বন্ধক রেখে টাকা জুগিয়েছিল রাশিয়ায় পাঠানোর জন্য।







