কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা জাকারিয়া ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী রুকাইয়া সহ আরও তিনজন আহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের ৪ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে খলিশাকুন্ডি যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে এটি উল্টে যায়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।








