তৈরি পোশাক খাতে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত এবং পুলিশের একটি গাড়িসহ ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি, তাই এই আন্দোলন।








