বরিশালের বাবুগঞ্জে তাহমিনা বেগম (৬৫) নামে এক শিল্পপতির মায়ের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় তিন মাস ধরে নতুন হাট এলাকার একটি ভাড়া বাসায় তিনি একা বসবাস করছিলেন। তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহের পচন দেখে ধারণা করছে, দুই দিন আগে তার মৃত্যু হয়েছে।
তাহমিনা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। বড় ছেলে একজন শিল্পপতি এবং অন্য সন্তানরাও প্রতিষ্ঠিত। তবে মৃত্যুর সময় বা মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






