কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভ সড়কের পাশে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা ‘বে হিলটন রিসোর্ট’ ভবনটি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এই উচ্ছেদ অভিযান চালায়।
গত ১৭ অক্টোবর উখিয়ার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হওয়ার পর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদে তৎপর হয়েছে। কউক জানিয়েছে, মেরিন ড্রাইভ এলাকার প্রায় ২৫০টি রিসোর্ট নির্মাণে তাদের অনুমোদন নেওয়া হয়নি। পর্যায়ক্রমে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।












