রাশিয়ায় মোবাইল ইন্টারনেট বিভ্রাট বাড়তে থাকায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো ল্যান্ডফোনের ব্যবহার বাড়াচ্ছে। ২০২৬ সালের প্রথম আট মাসে ল্যান্ডফোন কিনতে আগের বছরের একই সময়ের তুলনায় তিন গুণের বেশি অর্থ ব্যয় করেছে সরকারি প্রতিষ্ঠানগুলো। রুশ সংবাদমাধ্যম ভেদোমস্তি জানিয়েছে, এই সময়ে ল্যান্ডফোন কেনায় ১১ কোটি ৮০ লাখ রুবল (প্রায় ১২ লাখ ৬০ হাজার ইউরো) খরচ হয়েছে এবং দরপত্র বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ।
কর্তৃপক্ষ ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখাকে প্রয়োজনীয় বললেও বিশেষজ্ঞরা ভিন্নমত পোষণ করেন। ইন্টারনেট সংযোগ না থাকলেও ড্রোন পূর্বনির্ধারিত পথে উড়তে পারে বলে তারা মনে করেন। ইন্টারনেট বিভ্রাটের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, ব্যাংকিং সেবা ব্যাহত হচ্ছে এবং জরুরি সেবার মতো ট্যাক্সি ও খাবার সরবরাহও ঠিকমতো চলছে না।








