ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড় এলাকায় সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মিরপুরের কয়েকটি কারখানার শ্রমিকেরা এই অবরোধে যোগ দিয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচলে তীব্র বিঘ্ন সৃষ্টি হয়।
মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জাহিদুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারও একই দাবিতে শ্রমিকেরা এই এলাকায় সড়ক অবরোধ করেছিলেন।






