কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (এইচআর-চুক্তিভিত্তিক)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত এই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
এই পদের জন্য বয়সসীমা ২৩ থেকে ৩২ বছর এবং মাসিক বেতন ২৬ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। যোগাযোগ ও আইটি জ্ঞানে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।





