সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে বেতন স্কেল নির্দিষ্ট থাকলেও বেসরকারি খাতের অনেক বিজ্ঞপ্তিতেই বেতনের জায়গায় লেখা থাকে 'আলোচনা সাপেক্ষে'। এতে হাজার হাজার তরুণ, বিশেষ করে সদ্য স্নাতক হওয়া চাকরিপ্রার্থীরা বেতন নিয়ে অনিশ্চয়তায় ভোগেন।
অভিজ্ঞতার অভাবে কোন পদের জন্য কত বেতন চাওয়া যুক্তিযুক্ত, তা বুঝতে পারেন না তাঁরা। আবার নিয়োগকর্তার কাছে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার আশঙ্কায় বেতন নিয়ে প্রশ্ন করতেও দ্বিধা বোধ করেন অনেকে। এতে যোগ্যতার সঠিক মূল্যায়ন ও প্রত্যাশিত বেতন পাওয়া কঠিন হয়ে পড়ে।






