৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত নিয়োগের গেজেটে নাম না আসায় হতাশ হয়েছেন বগুড়ার ফাহিম ফয়সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এই শিক্ষার্থী মেধা তালিকায় ৪০তম স্থান অর্জন করেছিলেন। দীর্ঘ ১১ মাস অপেক্ষার পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত গেজেটে তার নাম না থাকায় তিনি ও তার পরিবার চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
ফাহিম ফয়সাল জানান, তার বিরুদ্ধে কোনো মামলা বা রাজনৈতিক সম্পৃক্ততা নেই এবং তিনি মেধা ও পরিশ্রম দিয়েই এই স্থান অর্জন করেছিলেন। কোনো কারণ ছাড়া প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ায় তিনি সরকারের কাছে তদন্ত সাপেক্ষে তার সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।










