বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউ রশিদ বলেছেন, মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহী। মঙ্গলবার (২৭ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আইনি সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। অ্যাটর্নি জেনারেল মালদ্বীপে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি তুলে ধরলে হাইকমিশনার ইতিবাচক সাড়া দেন। বৈঠকে দুই দেশের মধ্যে সম্ভাব্য আইনি বিরোধ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির বিষয়েও মতবিনিময় হয়।






