নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ২২টি স্থায়ী পদে মোট ৩৯৩ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন গ্রহণ ৮ নভেম্বর থেকে শুরু হয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।
পদগুলোতে আবেদনের জন্য পদভেদে ৮ম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য নির্দিষ্ট ট্রেড কোর্স বা কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। অধিকাংশ পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হলেও, কিছু বিশেষ পদের জন্য বয়সসীমা শিথিল করা হয়েছে।





