ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি প্রাথমিক গণনায় এগিয়ে থাকলেও ভোট বাড়ার সাথে সাথে তাদের প্রাপ্ত ভোটের হার কমছে। গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির ভোটের হার কিছুটা বেড়েছে।
দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ লাখের বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। লিকুদ পার্টি ২১.৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে, যা পূর্বের ২৩.২৪ শতাংশ থেকে কম। ইয়াশার পার্টি ১৫.৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছে।







