আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন। তিনি গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিকস কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছেন। তাই অভিনয়কে তিনি আপাতত 'সেকেন্ড অপশন' হিসেবে দেখছেন।
তবে ভালো গল্প ও উপযুক্ত পারিশ্রমিক পেলে তিনি অভিনয়ে ফিরতে আগ্রহী। সম্প্রতি তিনি সরকারি অনুদানের দুটি সিনেমা এবং ওটিটির একটি নাটকে অভিনয় করেছেন। এছাড়া একটি ধারাবাহিক নাটকেও তাকে দেখা যাচ্ছে।



