প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে উন্নত উৎপাদনশিল্প, আইসিটি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানের বিনিয়োগ প্রত্যাশা করেন। তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন ও জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান জানান। জেটরোর প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় এবং জাপানি কোম্পানিগুলোর আগ্রহ তৈরি হয়েছে।









