ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ছড়িয়ে পড়া সহিংসতা দমনে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু স্থানভিত্তিক বা আংশিক কারফিউ জারির আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি আঞ্চলিক কর্তৃপক্ষকে এই নির্দেশ দিয়েছেন।
সপ্তাহান্তে হওয়া বিক্ষোভে শত শত দোকানপাট ভাঙচুর ও লুটপাটের শিকার হওয়ায় জনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে প্রধানমন্ত্রী জানান। প্রয়োজনে জরুরি অবস্থাও জারি করা হতে পারে।







