নেত্রকোনার মোহনগঞ্জ হাওরাঞ্চলের ডিঙ্গাপোতা হাওরের চরহাইজদা ফসলরক্ষা বাঁধ থেকে ১৮ আগস্ট রাতে অন্তত দুই সহস্রাধিক কংক্রিটের ব্লক লুট করে নেয়া হয়। এতে বাঁধটি বেহাল হয়ে পড়েছে এবং বৃষ্টি বা ঢলের পানিতে ধসে পড়ার আশঙ্কা কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে। থানার ওসি হাফিজুর ইসলাম জানান, প্রশাসন ও সংশ্লিষ্টদের সাথে বারবার দেনদরবার করা হলেও ব্লক ফেরত দেয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।









