ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানের ওপর আগাম হামলা চালানোর পক্ষে তিনি নন। বুধবার ইসরাইলের আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগের জবাবে নেতানিয়াহু বলেন, নির্বাচনের আগে সামরিক সংঘাত উসকে দেওয়া তার উদ্দেশ্য নয় এবং এটি ইসরাইলের জন্য সুবিধাজনকও নয়। তবে, ইরান বা তার মিত্র গোষ্ঠীগুলো ইসরাইলে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে তিনি আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন।











