চিত্রনায়িকা অধরা খান অভিনীত 'ঋতুকামিনী' সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে। জাহিদ হোসেন পরিচালিত এই ছবিতে অধরা প্রথমবারের মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা আব্দুন নূর সজলের বিপরীতে 'কুমকুম' চরিত্রে দেখা যাবে তাকে।
অধরা বলেন, 'গ্ল্যামারের বাইরে গিয়ে এ ধরনের চরিত্রে প্রথম অভিনয় করেছি। সজল ভাইয়ের বিপরীতে কাজ করার অভিজ্ঞতা দারুণ। আশা করি, ছবিটি দর্শকদের ভালো লাগবে।' মুক্তির উপলক্ষে তিনি দেশেও আসতে পারেন।







