বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করে তিন মাদক পাচারকারীকে আটক করেছে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন জামাল হোসেন (৩৮), মো: এমরান (২৫) ও মো: ইসমাইল (২৪)। বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবা চালান আসার সম্ভাবনা জানা গেলে অভিযান পরিচালনা করা হয়।









