গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি এবং আশপাশের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।







