পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দুর্গ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রদেশটিতে স্কুল বন্ধ, ইন্টারনেট সেবায় বিধিনিষেধ এবং সড়ক অবরোধের মতো পরিস্থিতি বিরাজ করছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন প্রাদেশিক সরকারের কার্যক্রমও স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের দাবি, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে পর্যবেক্ষকদের আশঙ্কা, এই পদক্ষেপ রাজনৈতিক অস্থিরতা কমানোর পরিবর্তে আরও বাড়াতে পারে। পিটিআইয়ের অভিযোগ, এটি বিরোধী দলকে দমনের একটি প্রচেষ্টা। প্রদেশের মুখ্যমন্ত্রী আফ্রিদির অবস্থান নিয়েও রহস্য তৈরি হয়েছে, পিটিআই তাকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করলেও সরকার বলছে তিনি সুরক্ষামূলক হেফাজতে আছেন।








