যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই-৫-এর প্রধান স্যার কেন ম্যাককালাম সতর্ক করেছেন যে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বৃটেনে ড্রোন হামলা চালানোর পাশাপাশি প্রাণঘাতী জীবাণু তৈরি করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। তিনি জানান, এআই ব্যবহার করে হামলার প্রস্তুতি ও নজরদারির সক্ষমতা বাড়াতে সন্ত্রাসীরা তৎপর রয়েছে।
এমআই-৫ ইতোমধ্যে এআই-সক্ষম ড্রোন ব্যবহার করে হামলার পরিকল্পনা করছিল এমন সন্ত্রাসীদের শনাক্ত করেছে। এছাড়াও, এআইয়ের অপব্যবহারের সবচেয়ে উদ্বেগজনক দিক হিসেবে তিনি রাসায়নিক, জৈবিক ও তেজস্ক্রিয় অস্ত্র তৈরির ক্ষেত্রে এর সম্ভাব্য ব্যবহারকে চিহ্নিত করেছেন, যা নতুন ধরনের রোগজীবাণু তৈরিতে ব্যবহৃত হতে পারে।











