ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে এই ঘটনা ঘটে। এতে ভবনটিতে আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
এর আগে, মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশেপাশে অবস্থানরত কর্মী-বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল হুতিরা। সানায় ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় তেল স্থাপনা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের দেওয়া নির্দেশের পরই এ হুঁশিয়ারি আসে।







