ভোলদেমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ডিজেল রফতানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমাতে পারবে না। তিনি মনে করেন, এই চুক্তির আওতায় আসা ডিজেলের পরিমাণ যুক্তরাষ্ট্রের বাজারের ওপর প্রভাব ফেলার মতো যথেষ্ট নয়। তবে তিনি উল্লেখ করেন যে, এই ব্যবস্থা থেকে রাশিয়া যুদ্ধের জন্য বিপুল অর্থ পাবে।
ট্রাম্পের ঘোষণার পর থেকে ইউক্রেন রাশিয়ার কোনো তেল শোধনাগারে হামলা চালায়নি। জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ হয়নি, তবে এটি বন্ধ হয়ে যেতে পারে বলে সামরিক কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। তিনি আরও বলেন, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, কিয়েভ এখনো যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা তথ্য পাচ্ছে।







