গাজার নুসেইরাতে যুদ্ধের ধ্বংসযজ্ঞে বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের মাঝে ছোট্ট একটি খোলা জায়গায় তায়কোয়ান্দো অনুশীলন করছেন তরুণরা। পাশে ধ্বংসস্তূপের ওপর বসে অন্যরা তাদের অনুশীলন দেখছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে ইসরায়েলি হামলায় ১ হাজার ৪শ' ৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন।
এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, প্রায় তিন বছর আগে ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১০৫ জনের মরদেহ উদ্ধারের পর তাদের গণদাফন অনুষ্ঠিত হয়েছে।





