ইরানে নাজমেহ আমিনী নামের এক ২৩ বছর বয়সী তরুণীকে ধর্ম অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করা এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে তাকে সাড়ে ১২ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। গত জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইরানে মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা সতর্ক করেছে যে কর্তৃপক্ষ ভীতি ছড়াতে এবং বিরোধীদের দমন করতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। চলতি বছর ইরানে ইতোমধ্যে ৬০০ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমিনীর রায় এখনো চূড়ান্ত নয়, তবে আপিলের সুযোগ রয়েছে।











