ভারতের পাঞ্জাবের মামদোট শহরে আম আদমি পার্টির (এএপি) নেতা গুরপ্রীত সিং গোপিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) পুলিশ জানিয়েছে, গাড়িতে থাকা কয়েকজন সশস্ত্র হামলাকারী মোটরসাইকেলে থাকা গোপি ও তার এক সঙ্গীকে ধাওয়া করে গুলি চালায়।
গুলিতে ঘটনাস্থলেই গোপি নিহত হন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ ছিল। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের দল কাজ করছে।


