বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল ইনফরমেশন অফিসার পদে ৩০ জন নিয়োগ দেবে।
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ ২১ অক্টোবর। নির্বাচিতদের বেতন আলোচনা সাপেক্ষে এবং টি/এ, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি ও বছরে ৩টি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।






