বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি তার ব্যক্তিগত জীবন নিয়ে কঠিন সময় পার করছেন। ১৫তম বিবাহবার্ষিকীতে স্বামী পিটার হাগের কাছ থেকে তিনি ডিভোর্সের নোটিস পেয়েছেন বলে অভিযোগ করেছেন। সেলিনার দাবি, সারপ্রাইজ উপহারের কথা বলে তাকে পোস্ট অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি নোটিসটি পান।
অভিনেত্রী আরও অভিযোগ করেছেন যে, প্রাক্-বিবাহকালীন সম্পত্তি নিয়ে মামলা করার পর থেকে সন্তানদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সন্তানদের ফিরে পেতে আইনি লড়াই চালাচ্ছেন এবং আর্থিক সংকটেও ভুগছেন।





