সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিএনপিকে চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন একটি বক্তব্য সম্বলিত ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। তবে এই বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সংসদ সদস্য রুমিন ফারহানা তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ফটোকার্ডটি পোস্ট করেছিলেন। যদিও সম্প্রতি এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বিএনপিকে উদ্দেশ্য করে কেউ চাঁদাবাজির অভিযোগ তুললে জনগণ তার বিচার করবে। তবে ফটোকার্ডের বক্তব্যটি তিনি অস্বীকার করেছেন।












