বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (BASD) সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হুমকি ও হয়রানি বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমের ওপর আক্রমণ, সাংবাদিকদের হয়রানি এবং মামলা দিয়ে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধ করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাসদ সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।




