এশিয়ান গেমসে সোনা জয়ের তিন দিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারত। লখনৌতে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে এশিয়ান গেমসের ফাইনালে খেলা দলের কাছাকাছি একাদশই দেখা যেতে পারে। এশিয়ান গেমসে অংশ নেওয়া ১৪ সদস্যের দলের ১২ জনই আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে।
তবে টপ অর্ডারের সমন্বয় ভারতের জন্য একটি মধুর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এশিয়ান গেমসে ওপেন করা অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর মধ্যে একজনকে বাদ পড়তে হতে পারে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ভালো করা স্যামসনের অভিষেক শর্মার সঙ্গে ওপেন করার সম্ভাবনা বেশি। মিডল অর্ডারে শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, শিবম দুবে ও নীতিশ কুমার রেড্ডিদের দেখা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজও তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে ভারতের মাটিতে নিজেদের রেকর্ড বদলাতে চায়।












