পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) তাদের ইসলামাবাদ অভিমুখে লং মার্চ বন্ধ করে সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই এই লং মার্চ করছে।
শাহবাজ শরিফ বলেন, বিক্ষোভ ও লং মার্চ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তিনি আরও বলেন, পিএমএল-এন ও পিপিপি পিটিআইয়ের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও পিটিআইয়ের একমাত্র উদ্দেশ্য ছিল আলোচনা ব্যর্থ করা। প্রধানমন্ত্রী জানান, কর্মসূচি বন্ধ করলে সরকার পিটিআইয়ের সঙ্গে আলোচনায় বসবে।












