অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি তার বিয়ে ও জীবনসঙ্গী বাছাই নিয়ে খোলামেলা কথা বলেছেন। চিত্রনায়ক আরিফিন শুভর সাথে ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের প্রিমিয়ারে তিনি জানান, বিয়ের ক্ষেত্রে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান।
তিনি বলেন, ‘জেলা দেখে বিয়ে করবো না, মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি।’ বাহ্যিক পরিচয় বা নির্দিষ্ট এলাকার পরিচয়ের চেয়ে বিশ্বাসযোগ্যতা, পারস্পরিক সম্মান এবং একসঙ্গে দীর্ঘ পথ চলার মানসিকতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।














