ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) কোনো সিদ্ধান্ত আইনানুগ না হলে তা বাতিল করা হবে। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে কমিশনের বক্তব্য না শুনে সাময়িক বরখাস্ত করা যাবে না। খবরের কাগজের প্রতিবেদনের ভিত্তিতে আদালত কোনো নির্দেশ দিতে পারেন না বলে জানানো হয়েছে।
সিইসি জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার এবং কেন্দ্রীয় সরকারসহ সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়েছে। এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আইন অনুযায়ী, ইসিকে সর্বসম্মতি বা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়।





