সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি'র নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নয়, নির্বাচনী ইশতেহার ও জনগণের মতামতসহ সংবিধান সংশোধনের অন্যান্য বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হবে। বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং তাদের সাংবিধানিক স্বীকৃতি ও সুরক্ষার দাবি জানানো হয়।








