আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের জবাবে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে সালমান মুক্তাদিরের ধারণা স্পষ্ট নয়। তিনি দাবি করেন, দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম চলছে এবং এদের বেশিরভাগই নিয়মিত শিক্ষার্থী।
নাছির উদ্দীন নাছির আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অনেকে নির্যাতনের শিকার হয়ে কারাগারেও গেছেন। সর্বশেষ গণঅভ্যুত্থানেও ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা শহীদ হয়েছেন। তিনি সালমান মুক্তাদিরকে যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বাস্তবতা যাচাই করার আমন্ত্রণ জানান।












