প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংসদ সদস্য পদ এবং দলের পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, আজ বৃহস্পতিবার তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।
এদিকে, বিএনপি সূত্র জানিয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টিকে দল থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং সম্প্রতি ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত সপ্তাহে রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।




