ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি গঠন নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে। সদ্য বিলুপ্ত ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির নেতাদের কেউ ফিরবেন, নাকি অপেক্ষাকৃত নতুন মুখ সামনে আসবে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। সভাপতি বা আহ্বায়ক এবং সদস্যসচিব বা সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।
নতুন নেতৃত্ব বাছাইয়ে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, গ্রহণযোগ্যতা এবং ভাবমূর্তির মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে দলীয় ফোরামে আলোচনা হচ্ছে। সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, এস এম জাহাঙ্গীর, মামুন হাসান, আনোয়ারুজ্জামান আনোয়ার এবং মোস্তাফিজুর রহমান সেগুনের নাম সভাপতি বা আহ্বায়ক পদে আলোচনায় রয়েছে।









