স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গুলশানের বাসভবনের ছাদে সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে ১ হাজার ইউনিট নিজের প্রয়োজন মিটিয়েছেন এবং জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট সরবরাহ করেছেন। গত তিন দিনে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
শনিবার (৩ অক্টোবর) শেরেবাংলা নগরে সমবায় ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিডি (এলজি)-দের সঙ্গে এক সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সমবায় ভবনসহ জাতীয় ভবনগুলোর ছাদে সৌর প্যানেল বসিয়ে নিজস্ব চাহিদা পূরণের পাশাপাশি সরকারকে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ উৎপাদনকে একটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখার কথাও বলেন তিনি।




