আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে সৌদি আরবের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিদের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। প্রতিনিধিদলের সদস্যরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গেও বৈঠক করবেন।










