কড়া নিরাপত্তায় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান পৌঁছেছে। বুধবার সকালে এই পারমাণবিক জ্বালানি বহনকারী গাড়িবহর রূপপুরে পৌঁছায়। এটি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালান। আন্তর্জাতিক নীতিমালা মেনে এই জ্বালানি বিদ্যুৎকেন্দ্রে সংরক্ষণ করা হবে।
ঢাকা থেকে পাবনা পর্যন্ত পুরো সড়কজুড়ে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় বহরটি পৌঁছায়। প্রকল্পের প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা এবং দ্বিতীয় ইউনিট চালুর প্রয়োজনীয়তা মেটাতে রাশিয়া থেকে আরও ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।




